Prathmik Rasayan অধ্যাপক সমর গুহ প্রাথমিক রসায়ন বুক সিণ্ডিকেট প্রাইভেট লিমিটেড

Ad Placement

 


সূচীপত্র

১। রাসায়নিক সংযোগ সূত্র

1-21

২। অ্যাসিড, ক্ষারক, ক্ষার ও লবণ

22-33

৩। হাইড্রোজেন পারক্সাইড

34-44

৪। নাইট্রোজেনের যৌগ-অ্যামোনিয়া

45-65

৫। নাইট্রিক অ্যাসিড

66-85

৬। নাইট্রোজেনের অক্সাইড সমূহ ও নাইট্রোজেন চক্র

86-96

৭। ফসফরাস ও আরসেনিক

97-118

৮। গ্যাসের উপর চাপ ও তাপের প্রভাব: বয়েল ও চার্লসের সূত্র

119-148

১। গে লুসাকের গ্যাস আয়তনিক সূত্র ও অ্যাভোগাড্রোর প্রকল্প

149-177

১০।

মৌলিক পদার্থ কার্বন

178-188

১১।

কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইড ..

189-221

১২

। হাইড্রোজেন ক্লোরাইড তথা হাইড্রোক্লোরিক অ্যাসিড

222-235

১৩।

ক্লোরিন ও অন্যান্য হ্যালোজেন সভ্য- ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন

236-277

১৪।

মৌলিক পদার্থ সালফার

278-285

১৫।

সালফার ডাই-অক্সাইড

286-296

১৬।

সালফিউরিক অ্যাসিড

297-318

১৭।

হাইড্রোজেন সালফাইড তথা সালফিউরেটেড হাইড্রোজেন 319-33

১৮।

সরল রাসায়নিক গণনা

331-370

তৌলিক গণনা

331-337

তৌল ও আয়তনের মিশ্র গণনা

...

338-347

আয়তনিক গণনা ও ফর্মুলা নির্ণয়

348-359

সংক্ষিপ্ত উত্তরের জন্য বিষয়মুখী প্রশ্ন (objective type

questions)

360-370

বর্ণানুক্রমিক সূচী

Written in accordance with the Syllabus of Higher Secondary Schools with diversified courses

PLA=

RASA

প্রাথমিক রসায়ন

A

দ্বিতীয় খণ্ড

[Chemistry-Part II: For Class X ]

শ্রীসমর গুহ, এম্. এস্-সি.

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, জগন্নাথ কলেজ, 'পদার্থের স্বরূপ', 'উত্তরাপথ', 'নেতাজীর মত ও পথ' প্রভৃতি গ্রন্থের প্রণেতা।

পঞ্চদশ সংস্করণ

3045-(6489)

OF EDUCATION

INSTITUTE

Govt of We

বুক সিন্ডিকেট প্রাইভেট লিমিটেড

২. রামনাথ বিশ্বাস লেন:: কলিকাতা-১

Mbrary

est

85/3


রাসায়নিক সংযোগ সূত্র

পৃথিবীর বস্তুরাশি বিচিত্র ও অগণিত, কিন্তু রাসায়নিক বিশ্লেষণে জানা যায় যে, বস্তুসমূহ যে-কয়েকটি মৌলিক উপাদানে গঠিত তাহার সংখ্যা বিরানব্বইটির (92) বেশি নয়। এই বিরানব্বই রকম মৌলিক পদার্থের 92 রকম পরমাণু দ্বারা পৃথিবীর বিচিত্র ও অগণিত পদার্থরাশি গঠিত। অবশ্য, প্রকৃতিতে বিরানব্বইটি মৌলের চারিটি মৌল এখন পাওয়া যায় না। বর্তমানে কৃত্রিম উপায়ে কয়েকটি নতুন মৌলও তৈরী করা সম্ভব হইয়াছে। প্রাকৃতিক ও কৃত্রিম মৌলিক পদার্থের পরমাণুগুলি বিভিন্ন সংখ্যায় এবং বিভিন্ন কাঠামোতে পরস্পর সংযুক্ত হইয়া বিভিন্ন প্রকারের যৌগিক পদার্থ গড়িয়া তোলে। পৃথিবীর অধিকাংশ প্রাকৃতিক বস্তু যৌগিক পদার্থ। বহুরকম যৌগিক পদার্থের জন্যই বস্তু জগৎ এরূপ বিচিত্র ও বহুরূপী বলিয়া মনে হয়।

বস্তু-জগতে প্রতিদিন নানারকম পরিবর্তন ঘটে। তাহার ফলে পুরানো বস্তু পরিবর্তিত হয় ও নতুন বস্তু গড়িয়া ওঠে। বিজ্ঞানীর গবেষণাগারেও নানাভাবে মৌলিক ও যৌগিক পদার্থের পারস্পরিক বিক্রিয়া এবং যৌগিক পদার্থের ভাঙ্গন ও গড়ন চলে। ভাঙ্গাগড়ার পদ্ধতিতে বিভিন্ন পদার্থের গঠনে এই যে পরিবর্তন ঘটে তাহাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া (chemical reaction)। যৌগিক পদার্থ পরমাণুর সমবায়ে গঠিত। একপ্রকার যৌগিক পদার্থ ভাঙ্গিয়া যখন নূতন ধরনের যৌগিক পদার্থ গঠিত হয় তখন পরমাণুগুলি একপ্রকার যৌগিক অণুর কাঠামো ভাঙ্গিয়া নূতন ধরনের যৌগিক অণুর ভিন্ন কাঠামো রচনা করে। তাই, রাসায়নিক পরিবর্তনের অর্থ একপ্রকার যৌগিক পদার্থের অণুপুঞ্জের কাঠামো ভাঙ্গিয়া আরেক প্রকার যৌগিক পদার্থের ভিন্ন ধরনের অণুপুঞ্জের কাঠামো গঠন।

বিভিন্ন মৌলিক পদার্থের বা মৌলের পরমাণুর সমবায়ে বিভিন্ন যৌগিক পদার্থের অণু গঠিত। কিন্তু বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর পক্ষে কখনও খামখেয়ালী ভাবে বা যে-কোন সংখ্যায় বা যে-কোন মৌলের সঙ্গে পরস্পর মিলিত হওয়া সম্ভব নয়। কোন্ মৌলিক পদার্থের পরমাণু অন্য কোন্ মৌলিক পদার্থের পরমাণুর সঙ্গে এবং কত সংখ্যায়, অর্থাৎ কি পরিমাণ ওজনে সংযুক্ত Chem. II-1

2

প্রাথমিক রসায়ন-দ্বিতীয় খণ্ড

হইয়া কিরূপ যৌগিক পদার্থ গঠন করে তাহার নিয়ম ও শৃঙ্খলা অতি সুনির্দিষ্ট। এরূপ নিয়মের তিলমাত্র ব্যতিক্রম হওয়া সম্ভব নয়।

রাসায়নিক পরিবর্তনের বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু সমূহ বিভিন্ন সংখ্যা অর্থাৎ ওজনে পরস্পর মিলিত হইয়া যৌগিক পদার্থ গঠন করে। এরূপ বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণ করিয়া রসায়ন-বিজ্ঞানীরা কয়েকটি রাসায়নিক সংযোগ সূত্র (Laws of chemical combination, or, Laws of stoichiometry) আবিষ্কার করিয়াছেন। এরূপ কয়েকটি প্রধান রাসায়নিক সংযোগ সূত্রের নাম:

1. পদার্থের নিত্যতা বা অবিনাশিতা সূত্র-ইংরাজীতে যাহাকে বলা হয় 'ল অব ইস্ট্রোক্টিবিলিটি অব্ ম্যাটার' বা 'ল অব কনজার- ভেশন অব মাস' (Law of indestructibility of matter or Law of conservation of mass)।

2. স্থিরানুপাত সূত্র তথা ইংরাজীতে 'ল অব ডেফিনিট' বা কনস্ট্যান্ট প্রপোরশন্স' (Law of definite proportions )1 or constant

3. গুণানুপাত সূত্র অর্থাৎ ইংরাজীতে 'ল অব মালটিপল্ প্রপোরশ' (Law of multiple proportions)।

*4. মিথোনুপাত সূত্র বা ইংরাজীতে 'ল অব রেসিপ্রোক্যাল প্রপোরশন্স (Law of reciprocal proportions)।

1. পদার্থের নিত্যতা বা অবিনাশিতা সূত্র

(Law of conservation of Mass or, indestructibility of matter) পদার্থের নিত্যতা বা অবিনাশিতা সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানমনীষী ল্যান্ডয়সিয়ার (Lavoisier)। রাসায়নিক পরিবর্তন অর্থাৎ, বিক্রিয়ার বিভিন্ন ঘটনাবলী পরীক্ষা ও বিশ্লেষণ করিয়া ল্যাভয়সিয়ার সিদ্ধান্ত করেন:

সংজ্ঞা (Definition): যে কোন রাসায়নিক বিক্রিয়ায় বিকারক ও বিক্ৰিয়ালব্ধ পদার্থের সামগ্রিক ওজন বা ভর বিক্রিয়ার আগে ও পরে সর্বদা সমান থাকে।

অন্য কথায়, রাসায়নিক পরিবর্তনের ফলে পদার্থের ধর্মান্তর ঘটে


• এই সূত্রটি তৃতীয় খণ্ডের আলোচ্য বিষয়।

রাসায়নিক সংযোগ সূত্র

3

কিন্তু পদার্থের ভর বা ওজনের কোন ক্ষয় বা বৃদ্ধি হয় না। অর্থাৎ, যে- কোন রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে মূল পদার্থের সামগ্রিক পরিমাণ সর্বদা একই থাকে। এই তত্ত্বকে পদার্থের নিত্যতা বা অবিনাশিতা সূত্র (Law of conservation of mass বা indestructibility of matter) বলে।

রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের ধর্মে পরিবর্তন ঘটে কিন্তু সামগ্রিক পরিমাণের কোন পরিবর্তন ঘটে না। যথা, ক ও খ নামের দুইটি পদার্থ পরস্পর রাসায়নিক বিক্রিয়া ঘটাইয়া যদি গ ও ঘ নামের ভিন্ন রকম দুইটি নূতন পদার্থ গঠন করে তবে দেখা যাইবে যে, বিক্রিয়ার আগে ক ও খ নামের পদার্থ দুইটি সামগ্রিক ওজন বিক্রিয়ার পরে গঠিত গও ঘ নামের নূতন পদার্থ দুইটির সামগ্রিক ওজনের সমান। অর্থাৎ

বিক্রিয়ার আগে (ক+খ)-এর ওজন= বিক্রিয়ার পরে (গ+ঘ-এর ওজন হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণে তড়িৎ-স্পর্শ ঘটাইলে জল তৈরী হয়।

এরূপ পরিবর্তনের আগে হাইড্রোজেন অক্সিজেন গ্যাসের সমগ্র ওজন যত ছিল, রাসায়নিক পরিবর্তনের পরে জল পাওয়া যায় ঠিক ততখানি ওজনের।

অর্থাৎ, হাইড্রোজেন + অক্সিজেনের যুক্ত ওজন = জলের ওজন

1 গ্রাম + ৪ গ্রাম = 9 গ্রাম

হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় লবণ ও জল তৈরী হয় (HCI+NaOH=NaCl+H₂O)। বিক্রিয়ার আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইডের যে সম্মিলিত ওজন থাকে, বিক্রিয়ার পরে লবণ ও জলের ঠিক একই সম্মিলিত ওজন পাওয়া যায়। যথা: ওজন হিসাবে:

হাইড্রোক্লোরিক অ্যাসিড+ সোডিয়াম হাইড্রক্সাইড-লবণ+জল

36.5 গ্রাম + (সোডিয়াম ক্লোরাইড) 40 গ্রাম=58.5 গ্রাম+18 গ্রাম

আপাতদৃষ্টিতে রাসায়নিক পরিবর্তনের ঘটনাবলীতে অনেক ক্ষেত্রে পদার্থের নিত্যতা সূত্রের উল্টা ঘটনাই ঘটিতে দেখা যায়, কয়ল। পুড়িয়া যে-ছাই হয়, আপাতদৃষ্টিতে মনে হয়, সেই ছাই এর ওজন কয়লার চেয়ে কম। তেল, মোম বা পেট্রল পোড়াইলে এই বস্তুগুলি একেবারে যেন ক্ষয় হইয়া যায় কিছুই বাকী থাকে না। আবার তামা, লোহা, পারদ, টিন বা ম্যাগনেসিয়াম পোড়াইলে যে ভষ্ম তৈরী হয়, সেই ভস্মের ওজন মূল ধাতুর চেয়ে বেশি। কিন্তু


Ad Placement